শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ করতে চায় বিসিবি

- Advertisement -
Single page 1st Paragraph

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ-ভারত ম্যাচটিতে বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’ নিয়ে অভিযোগ তোলা হলেও পেনাল্টি দেয়া হয়নি। এটি নিয়ে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কিনা দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বিরাট কোহলি ফেক থ্রো করেছিলেন। বল হাতে না নিয়েই থ্রো করার ভঙ্গি করেন। আম্পায়ার বিষয়টি খেয়াল না করায় পেনাল্টি হিসেবে বাড়তি ৫ রান পায়নি বাংলাদেশ। এটি নিয়ে ম্যাচ শেষে আক্ষেপ করেছেন নুরুল হাসান সোহান।

মিক্সড জোনে দাঁড়িয়ে উইকেটরক্ষক-ব্যাটার বলেন, মাঠ যে ভেজা, আপনারাও দেখেছেন বাইরে থেকে, আমরাও দেখেছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি, একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটা আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।

উইকেটে থাকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত তাৎক্ষণিক অভিযোগ করেন আম্পায়ারের কাছে। আম্পায়ার সেটি আমলে নেননি। তিনি শান্তকে জানান, এরকম কিছু তাদের চোখে পড়েনি। ফেসবুকে ভাইরাল হওয়ায় ভিডিও ক্লিপে দেখা গেছে ফেক থ্রো করা হয়েছে।

খেলা শুরুর কয়েক মিনিট আগেও ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে আম্পায়ারদের বারবার ঘাস থেকে পানি তুলে দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। দেখে মনে হচ্ছিল খেলা শুরু হতে ঢের বাকি। তবে মাত্র ১৫ মিনিটের নোটিশে খেলা শুরু হয় অ্যাডিলেড ওভালে।

এটি নিয়ে অবশ্য সংবাদ সম্মেলনে আপত্তি তোলেননি সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ককে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন আম্পায়ারদের মানাতে চেষ্টা করেছিলেন কিনা। সাকিব অবাকই হয়েছেন। বলেছেন, ‘সেই ক্ষমতা কি আমাদের আছে!’

তাহলে কী কথা হচ্ছিল তাদের সঙ্গে? সাকিব বলেন, ‘দুই দলের অধিনায়ককে ডেকে কখন খেলা, কত ওভারে খেলা কার্টেল ওভার ম্যাচের সব বুঝিয়ে দিচ্ছিলেন।’

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...