শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন

- Advertisement -
Single page 1st Paragraph

ঢালিউডের গুণী অভিনেত্রী মৌসুমীর আজ জন্মদিন। জন্মদিন উপলক্ষে ঘিরে নানা আয়োজন থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) পরিবার, মৌসুমীর ভক্ত অনুরাগীদের পক্ষ থেকে সর্বোপরি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বাণী ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী।

রাত ১২টায় বাসায় কেক কেটে মৌসুমীকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন স্বামী চিত্রনায়ক ওমর সানী।

জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘জন্মদিন এলেই আসলে আব্বুর কথা খুব মনে পড়ে। আমার সবকিছুই আব্বুর নখদর্পণে ছিল। তাই জীবনের এই পর্যায়ে এসে আব্বুকে বেশি বেশি মিস করি। আবার এই জন্মদিনে আম্মুও পাশে নেই। সবকিছু মিলিয়ে যদিও নিজের ভেতর কষ্ট বা খারাপ লাগা আছে, কিন্তু আমার দুই সন্তান ফারদিন ফাইজাহর মুখ দেখে সেই কষ্ট ভুলে থাকি। ওরাই আমার সুখের পৃথিবী। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকব, শান্তিতে থাকব। ’

এই অভিনেত্রী জানান, জন্মদিনে রাজধানীর ধানমন্ডিতে একটি ফটোশুটে অংশ নিবেন। এরপর নিজের মতো করেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

দোয়া চেয়ে মৌসুমী বলেন, ‘সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। ’

এবছর মৌসুমীর দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার অভিনীত ‘দেশান্তর’ সিনেমা আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। আশুতোষ সুজন পরিচালিত সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ইয়াশ রোহানসহ অনেকে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’ সিনেমাটিও। এতে তার সহশিল্পী হিসেবে আছেন রাশেদা চৌধুরী, ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে।

এছাড়াও মৌসুমী শেষ করেছেন ‘সোনার চর’ নামের একটি সিনেমার কাজ। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীনসহ অনেকে।

ইউডি

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...