শুক্রবার, ১৯ জুন ২০২৬

বনভূমি উদ্ধারে গিয়ে হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১২

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের রামুতে বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের বনভুমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজর উত্তর বনবিভাগের রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে রয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বণিক, বাগান মালি অসিত পাল। গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, একদল ভূমিদস্যু অতর্কিত এ হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিএফও তৌহিদুল ইসলাম জানান জোয়ারিয়ানালা বিটস্থ বনভূমির স্থানীয় ভি.আই.পি টিলা নামক এলাকায় চিহ্নিত ভূমি দস্যু অবৈধ জবরদখলকারী ফয়সাল (৩২) কর্তৃক মুরগির খামার নির্মাণের জন্য ঘর তৈরীকালে উচ্ছেদ অভিযান করা হয়। অভিযানের শেষ পর্যায়ে চিহ্নিত ভূমি দস্য ফয়সাল (৩২) ও তার সহযোগী ওবাইদুল (৩৪), কালাম (৩০), রুবেল, আরিফ, মহিউদ্দিন সহ অজ্ঞাত নামা আরো ৪০-৪৫ জন অকস্মাৎ অভিযানে অংশ গ্রহণকারী বন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উপর ধারালো দা, লাঠি, লোহার রডসহ স্থানীয় অস্ত্র-সস্ত্র সহযোগে হামলা করে। এ সময়ে অভিযানে অংশ গ্রহণকারীগণ নিরাপদে রেঞ্জ কার্যালয়ে ফিরে আসার চেষ্টকালে বন কর্মকর্তা-কর্মচারীগণ ভূমিদস্যুদের পরিকল্পিত হামলায় রেঞ্জ কর্মকর্তা,সুলতান মাহমুদ (টিটু), মোঃ আব্দুল জব্বার, বনপ্রহরী বাসুদেব বনিক, অসিত কুমার সরকার, বাগানমালীসহ আরো ৮জন বন কর্মকর্তা-কর্মচারী আহত হন। গুরুতর আহত ৪জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন এর ঘটনার পর আমিসহ রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা, সহকারী বন-সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থ পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...