সোমবার, ২৯ জুন ২০২৬

বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে লোকারণ্য পলোগ্রাউন্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে বিভিন্ন  এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী পলোগ্রাউন্ড ময়দানে এসে জড়ো হয়েছে। কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা পলোগ্রাউন্ড ময়দানে সমবেত হয়েছেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পলোগ্রাউন্ড ময়দান লোকে লোকরণ্য।

বুধবার ১২ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটা থেকে পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শুরুর পর  জেলা থেকে আসা বিএনপি নেতারা বক্তব্য রাখছেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিভাগীয় সমাবেশ কর্মসূচির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে।

এদিকে,  বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হওয়ার কারণে পলোগ্রাউন্ড এলাকা সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সমাবেশকে ঘিরে পলোগ্রাউন্ডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান,  শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করা, রাস্তায় মিছিল নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...