রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দোহাজরীতে মাইক্রোবাস চাপায় পুলিশ কনেস্টেবল হত্যা মামলায় হেলপার গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

লকডাউনের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী চেকপোস্টে মাইক্রোবাস চাপায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় পুলিশ রুবেল নামে এক আসামীকে গ্রেফতার করেছে। সে ওই মাইক্রোবাসের হেলপার ছিল। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা গ্রামে। শনিবার (২৮আগস্ট) মধ্যরাতে নগরীর কোতোয়ালী এলাকার শাহ আমানত মাজার এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার বকশি বিট পুলিশ ফাঁড়ির আইসি মৃণাল কান্তি মজুমদার। তিনি বলেন, ‘মামলাটি সাতকানিয়া থানা পুলিশ তদন্ত করলেও আমরা গোপন সংবাদের ভিত্তিতে হেলপার রুবেলকে গ্রেফতার করি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের কাঠঘর এলাকায় লকডাউন বাস্তায়নে চেক পোস্টে দায়িত্ব পালন করছিলেন দোহাজারী হাইওয়ে পুলিশ। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৫২২৫) চেকপোস্ট দেখে গাড়ির গতি কমিয়ে দেয়। কিন্তু চেকপোস্টের সামনে এসে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর সময় চেকপোস্টে থাকা পুলিশ কনস্টেবল মো. রাব্বী ভূইয়াকে চাপা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত হন অন্য কনস্টেবল মো. আরাফাত হোসেন। পরে পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি দোহাজারী পৌরসভা এলাকায় রাস্তায় ওপর রেখে অজ্ঞাত চালক পালিয়ে গেছে। ওই সময় মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।

এই বিভাগের সব খবর

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ত...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

সর্বশেষ

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য...