রবিবার, ২১ জুন ২০২৬

লামার দুর্গম পাহাড়ে পাওয়া গেল এক বাঁশ ব্যবসায়ীর লাশ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ছরোয়ার আলম (৫৫) নামের এক বাঁশ ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকার রেঅং পাড়ায় লাশটি পাওয়া যায়। ঘটনাস্থল উপজেলা সদর থেকে প্রায় ৩২ কিলোমিটার পূর্বে পাহাড়ি এলাকায় অবস্থিত। বাঁশ ব্যবসায়ী ছরোয়ার আলমের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা। তাই তাৎক্ষনিকভাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা। তবে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থলে গেছেন। ছরোয়ার আলম ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ একই ইউনিয়নের দুর্গম এলাকায় বাঁশ, গাছ, কলা ও সবজির ব্যবসা করে আসছিলেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ব্যবসায়ী ছরোয়ার আলমের লাশ উদ্ধারে পুলিশের ২টি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা না ফেরা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছেনা।
উল্লেখ্য, গত তিন বছরে রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় ৫টি খুনের ঘটনা ঘটে। উক্ত এলাকাটি পাহাড়ি সন্ত্রাসীদের অভয়ারন্য হিসাবে পরিচিত বলে জানান স্থানীয়রা।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...