রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রূপচর্চার ক্ষেতে আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি

- Advertisement -
Single page 1st Paragraph

রূপচর্চার ক্ষেত্রে আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী, কারন প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবীব্যাপী সব ক্ষেত্রেই পরিবর্তন ঘটছে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় এবং অপ্সরা বিউটি পার্লার এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী মেক-আপ, হেয়ার এন্ড ফেইস কেয়ার এর এডভান্সড মাস্টারক্লাসের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশের বিউটি পার্লার খাত বর্তমানে শিল্পে পরিনত হয়েছে।

এই খাতের উন্নয়নে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আমরা সব সময় কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতে যে কোন ধরনের প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান দেন। অপ্সরা বিউটি পার্লার এর কর্ণধার শিরিন লোকমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক রেবেকা নাসরিন প্রশিক্ষণ আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ডেইজি মওদুদ তার বক্তব্যে বিউটি পার্লার বিকাশে নারীর অবদানের কথা উল্লেখ করে বলেন, রূপ চর্চায় নারীরা অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশী সচেতন। উদ্যোক্তা ও কর্মজীবি নারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নারীরা অনেক বেশী স্বাস্থ্য সচেতন হয়ে উঠছেন। রূপচর্চা শুধু সৌন্দর্য্য বিকাশের জন্য নয়, সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী। বিশিষ্ট বিউটিশিয়ান গীতি বিল্লাহ্ বিশেষ অতিথির বক্তব্যে বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক রূপচর্চার কাজে টিকে থাকতে হলে, আমাদেরকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করতে হবে। মেক-আপ, হেয়ার এন্ড ফেইস কেয়ার এর এডভান্সড মাস্টারক্লাস আয়োজনের জন্য তিনি উদ্যোক্তাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহনকারীদের মাঝে প্রধান অতিথি সনদ বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...