সোমবার, ১৫ জুন ২০২৬

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৯ম দিনে বক্তারা

ইমাম হোসাইন (রা.) ইনসাফ প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৩৭তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের নবম দিনে গতকাল বক্তারা বলেছেন, মহরম মাসে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ও হিজরি নববর্ষ পালনের কারণে চট্টগ্রামের সাংস্কৃতিক ঔজ্জ্বল্যই দিন দিন বিকশিত হচ্ছে।

বক্তারা বলেন, শাহাদাতে কারবালা মাহফিলের মাধ্যমে ইসলাম তথা সুন্নিয়তের সংস্কৃতিকে দৃঢ় ভিত্তি দেয়ার বাস্তব রূপকার হলেন জমিয়তুল ফালাহর প্রথম খতিব খতিবে বাঙাল অধ্যক্ষ আল্লামা জালালুদ্দিন আলকাদেরী (রহ)।

মাহফিলে সভাপতিত্ব করেন চউকের সাবেক চেয়ারম্যান রাজনীতিবিদ আব্দুচ ছালাম। প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ মাহতাব উদ্দিন চৌধুরী। বিদেশি আলোচক ছিলেন, গাউসুল আজম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.) এর বংশধর শাহসূফি সৈয়দ আফিফ উদ্দিন আল মনসুর আল জিলানি আল বাগদাদি।

তিনি বলেন, দুনিয়াজুড়ে আজ আহলে বায়তে রাসুলের (দ) চর্চা হচ্ছে। ইমাম হোসাইন (রা) কারবালা প্রান্তরে হক ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে শাহাদাতের সুধা পান করেছেন। শুভেচ্ছা বক্তব্য দেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জমিয়তুল ফালাহর কারবালা মাহফিল চট্টগ্রামের সাংস্কৃতিক উজ্জ্বলতার প্রতীক।

সভাপতির বক্তব্যে আবদুচ ছালাম বলেন, জমিয়তুল ফালাহর কারবালা মাহফিল আমাদের ঈমানি চেতনাকেই শাণিত করছে। এ মাহফিল চট্টগ্রামের সংস্কৃতিকে উজ্জ্বলতর করেছে। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী। হযরত আমিরে মুয়াবিয়া (রা) ও কুস্তুনতুনিয়া যুদ্ধ বিষয়ে আলোচনা করেন আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভি। দেশে দেশে আহলে বায়তে রাসূলের চর্চা প্রসঙ্গ: বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সৈয়দ হাসান আজহারি। কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন কারী শায়খ আহমদ নায়না (মিশর) ও আহমদ বিন ইউসুফ আল আজহারী।

মাহফিলে অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী, শাহজাদা শাহসুফি সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, শিল্পপতি হাজী জানে আলম, ওসি আব্দুল করিম, ব্যবসায়ী-সমাজসেবী মুহাম্মদ আলমগীর পারভেজ। উপস্থিত ছিলেন, মুহাম্মদ আলী হোসেন সোহাগ, মুহাম্মদ খোরশেদুর রহমান, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, মুহাম্মদ আব্দুল হাই মাসুম, মোহাম্মদ দিলশাদ আহমদ, জাফর আহম্মদ সাওদাগর, মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ মনসুর সিকদার, এস এম সফি, মুহাম্মদ মাহবুবুল আলম প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...