সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ধর্ষণচেষ্টার দায়ে ২ জন গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর হালিশহরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। পরে তাকে পাচার করে পতিতাবৃত্তিতে নিয়োজিত করার চেষ্টার দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাংগাইলের ঘাটাইল থানার ধলা মিয়ার মেয়ে সাদিয়া আক্তার রুনা (১৯) ও লক্ষ্মীপুরের কমলনগর থানার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ফরিদ (২৮)।

শনিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় হালিশহর থানাধীন ছোটপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গত ৩১ জুলাই টাংগাইল থেকে ভালো পড়াশোনার করার কথা বলে ভুক্তভোগীকে তার গ্রামের সাদিয়া আক্তার চট্টগ্রামে নিয়ে আসে। এরপর মো. ফরিদকে নিজের স্বামী পরিচয় দিয়ে তার কাছে ওই ছাত্রীকে রাখেন। পরবর্তীতে ভুক্তভোগী বাড়ি ফিরে যেতে চাইলে তাকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে ফরিদ। এ সময় ভুক্তভোগী বটি দিয়ে ধাওয়া করলে সে (ফরিদ) চলে যায়।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করে র‌্যাব। পরে ছোটপুল এলাকার একটি টিনশেডের ঘর থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা দু’জন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘরটি ভাড়া করেছিল। কিন্তু সেখান থেকে মানবপাচারের কাজ করত তারা। পরে অভাবগ্রস্ত নারী-শিশুদের কাজের লোভ দেখিয়ে পতিতাবৃত্তিতে নিয়োগ করত। তাদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...