চট্টগ্রামে সরকারি কলোনিতে অবৈধভাবে বসবাসরত ১১ পরিবারের স্থাপনা উচ্ছেদ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
রোববার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে নগরীর ২ নম্বর গেইটের নাছিরাবাদ সিএন্ডবি সরকারি কলোনিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারি কলোনি থেকে ১১ অবৈধ পরিবারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা উদ্ধারে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

