সোমবার, ২৯ জুন ২০২৬

শেখ কামাল ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন : মেয়র রেজাউল করিম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন অদম্য বিনম্র, সংস্কৃতিবান। তিনি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে ছয়দফা, এগার দফা আন্দোলন ও ৬৯’র অগ্নিঝরা গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সেসব আন্দোলনে শেখ কামালের উপস্থিতি আজোও আমাদের মাঝে উৎসাহব্যঞ্জক।

তিনি আরও বলেন, ‘শেখ কামাল পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, সংগীত চর্চা, অভিনয়, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করেছেন। অসামন্য সাংগঠনিক দক্ষতার অধিকারী শেখ কামাল মুক্তিযুদ্ধেও বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।’

শুক্রবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জাতির পিতার সন্তান হওয়া সত্তেও সরকারি কোন পদ পদবি ও ক্ষমতার প্রতি তার আকর্ষণ ছিলনা। শেখ কামাল স্বপ্ন দেখেছিলেন ক্রীড়াঙ্গনে বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের বড়-বড় দলকে পরাজিত করায় আজ বিশেষ করে মনে পড়ছে শহীদ শেখ কামালের অসাধারণ গুনাবলী। এমন গুনাবলীর কারণেই এতো বছর পরও তিনি আমাদের মাঝে চিরঞ্জীব-চিরভাস্বর হয়ে আছেন।’

মেয়র তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের তরুণ সমাজ শেখ কামালের জীবন থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন। এখনো আমাদের তরুণ সমাজের কাছে তার জীবন ও কর্মসম্পর্কে অনেক বার্তা পৌঁছে দেওয়ার কাজ বাকি রয়েছে। এই দেশকে কিভাবে এগিয়ে নেয়া যায় নতুন প্রজন্ম সেদিকে মনোনিবেশ করে নিজেকে গড়ে তোলা উচিৎ বলে মনে করি।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট আমরা তাকে হারিয়েছি। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে জাতির পিতার স্বপ্ন বহু আগে বাস্তবায়িত হতো।’

মেয়র শেখ কামালসহ পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। মিলাদ ও আলোচনা শেষে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, কাউন্সিলরগণ ও কর্মকর্তা-কর্মাচারীদের সাথে নিয়ে সিটি কর্পোরেশন চত্বরে স্থাপিত শহীদ ক্যপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম।

উপস্থিত ছিলেন, কাউন্সিলর হাজী নুরুল হক, সাহেদ ইকবাল বাবু, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, শৈবাল দাশ সমুন, পুলক খাস্তগীর, নুর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ।

মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...