রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে

শুক্র ও শনিবার রিজোয়ান রাজনের একক মূকাভিনয় প্রদর্শনী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শনিবার (৬ আগস্ট) সন্ধা সাতটায় ‘নীরবতা সম্ভব না’ শিরোনামে মূকাভিনয় নিয়ে মঞ্চে আসছেন রিজোয়ান রাজন। তিনি ওং তার দল প্যান্টোমাইম মুভমেন্ট বাংলাদেশে নিয়মিত মূকাভিনয় চর্চার ধারাবাহিকতা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন। গত ২৭ বছরের নিরবচ্ছিন্ন চর্চায় দলগত মূকাভিনয়ের পাশাপাশি একক মূকাভিনয়ে তিনি নবধারা উন্মোচন করেছেন। প্রাচীন গ্রীক প্যান্টোমাইমের অনুসরণে বাংলা ঐতিহ্যবাহী নাট্যের সমন্তরালে বর্ণনাত্মক মূকাভিনয় নিয়ে তার সাম্প্রতিক পদচারণা। প্রগতিশীল রাজনীতির সংস্পর্শে তার মূকাভিনয়গুলো সব সময় সমাজ, রাষ্ট্র ও বিশ্ব রাজনীতির মুখপাত্র হয়ে ওঠে। মূকাভিনয়ে রিজোয়ান রাজনের দর্শন হল ‘শুধুমাত্র নীরবতাই মূকাভিনয় নয়। একজন মৃতও নীরব থাকে। মূকাভিনয় নীরবতারও অধিক কিছু। মূকাভিনয় হল বলা না বলা কথার যুগলবন্দী আর স্বতঃস্ফূর্ত দৃশ্য-চিত্র-কাব্যের রসাস্বাদন।

এ সন্ধার সর্বশেষ মূকাভিনয়টি হল ‘যীশু আবার’। পুরো পৃথিবী জুড়ে এক ধরনের নৈরাজ্য চলছে। ক্ষমতা দখল আর বিস্তারের এক দুঃসহ যাত্রা। ক্ষমতাই চূড়ান্ত শক্তি। এখানে মানবিকতার, ভালবাসার কোন স্থান নাই। সবই কেমন অস্থির আর অশান্ত। অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে দরকার একজন মহামানবের। যীশু নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সেই পথেরই সন্ধান দিয়ে গেলেন। এ রকমই মূকাভিনয়ের গল্পটা।

রিজোয়ান রাজন মূকাভিনয়টা করেন জীবন সত্য প্রকাশের বাহন হিসাবে। তিনি দেশকে সেবা করতে চান। তিনি একটি বাসযোগ পৃথিবীর স্বপ্ন দেখেন, একটি সুখী বাংলাদেশ গড়তে চান। তঁর মূকাভিনয়ের মধ্য দিয়ে এ চিত্রটি পরিষ্কারভাবে পাওয়া যায়। তিনি প্রতিটি গল্পের শুরু করেছেন বাচিক উচ্চারণে, সমাপনও করেছেন একইভাবে। মাঝে দেহভঙ্গিমা আর মুখজ অভিনয়ে বিস্তাার ঘটিয়েছেন দৃশ্যকাব্যের। সচরাচর মূকাভিনয়ে সবাক কথা ব্যবহৃত হয় না। রিজোয়ান প্রথা ভেঙ্গে কি মূকাভিনয়ের মান ক্ষুন্ন করলেন? এ জিজ্ঞসায় তিনি বলেন, ‘মূকাভিনয় আমার কাছে নীরবতারও অধিক কিছু। আমার কাছে প্রাসঙ্গিকতা আগে। শিল্পতো ধরাবাঁধা কোন বিষয় নয়। সৃজনশীলতা স্বাধীনভাবে হয়, নিয়ম মেনে হয় না। তবে নিয়ম জেনে নিয়মের বাইরে যেতে হয়।’

প্রযোজনাটির আবহ সঙ্গীতে রাজ ঘোষ, পোষাক পরিকল্পনায় তামিমা সুলতানা, আলোক পরিকল্পনা করেছেন শাখাওয়াত শিবলী। প্রযোজনা অধিকর্তা হিসাবে আছেন সোলেমান মেহেদী। প্রদর্শনীর আগে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।

ইমা

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...