সোমবার, ২৯ জুন ২০২৬

দেশের বিভিন্ন ক্ষেত্রে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন শেখ কামাল : এম এ সালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার (৫ আগষ্ট ) জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, শেখ কামাল ছিলেন একাধারে একজন ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়। তিনি ঊনসত্তরের গণঅভুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীনতার পর তিনি আবহানী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন এবং দেশের ফুটবল, ক্রিকেট ও হকিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে ব্যাপক অবদান রাখেন। স্পন্দন শিল্পী গোষ্ঠীরও তিনি ছিলেন প্রধান সংগঠক। দূর্ভাগ্যবশত ১৯৭৫ এর ১৫ আগষ্টের সেই কালো রাত্রিতে তিনি ছিলেন দুর্বৃত্তদের প্রথম শিকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ গোলাম মোস্তফাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতীব মাওলানা আবু সাঈদ নুরী।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...