সোমবার, ২৯ জুন ২০২৬

দূর্গাপুর মেয়রের সহকারীকে অপহরণ চেষ্টা, চট্টগ্রামে গ্রেপ্তার ৫

- Advertisement -
Single page 1st Paragraph

নেত্রকোনার দূর্গাপুর পৌরসভার মেয়রের একান্ত সহকারী সাগর খাঁনকে (২০) অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশ।

বুধবার (৩ আগস্ট) রাতে শাহ আমানত সেতু সংযোগ সড়কের তুলাতলী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আকবর হোসেন (২২), মোহাম্মদ শাহীন (২৫), মোহাম্মদ মিনহাজ (২২), মোহাম্মদ আরাফাত (২২) ও মোহাম্মদ রবিন (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩০ জুলাই মেয়র আলাউদ্দিনের পরিবারের সঙ্গে দূর্গাপুর থেকে কক্সবাজারে গিয়েছিলেন তার একান্ত সহকারী মোহাম্মদ সাগর খাঁন। এ সময় তার সঙ্গে স্বজন ও এলাকার লোকজনও ছিলেন। কিন্তু গতকাল বুধবার ভ্রমণ শেষে ফেরার পথে বাকলিয়া থানার তুলাতলী মোড়ে যানজট সৃষ্টি করে তাদের বাসটি থামায় আকবর, শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিন।

তিনি আরও বলেন, পরে বাসযাত্রী মেয়রের পিএস সাগর খাঁনকে খোঁজ করতে থাকেন তারা। এ সময় মেয়রের পিএস সাগর পরিচয় দেয়ার সাথে সাথে তার পরনের গেঞ্জি ধরে তাকে বাস থেকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়। এক পর্যায়ে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সাগর খাঁনের চিৎকারে গাড়িতে থাকা যাত্রীরা আসামিদের বাধা দেন এবং আকবরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকবরের তথ্যমতে শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিনকে আটক করে।

এ ঘটনায় পৌর মেয়রের একান্ত সহকারী সাগর খাঁন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মোহাম্মদ আব্দুর রহিম। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে তোলা হবে বলে জানান তিনি।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...