জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের খ্যাতিমান ছাত্রনেতা, সাবেক গণ পরিষদ সদস্য, দক্ষিণজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেশের বর্ষীয়ান ও ত্যাগী রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ বুধবার(৩ আগষ্ট )বিকেল ৪ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাই রাজেউন)।
মৃত্যুকালে ৩ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। । এক শোকবিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আতœার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এম আবু ছালেহের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত প্রমুখ।
পৃথক বিবৃতিতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও পরম করুণাময় আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পৃথক বিবৃতিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কাজী মুকুল ও সদস্যসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি এবং চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান গভীর শোক প্রকাশ করেছেন।
ইমা

