সোমবার, ১৫ জুন ২০২৬

সোমবার থেকে শুরু হচ্ছে চবির স্থগিত পরীক্ষা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষাসমূহ আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শতভাগ টিকা নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষা সমূহ সমাপ্তে গঠিত কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) সৈয়দ মনোয়ার আলী।
তিনি বলেন, গত ১৫ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৪০তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্থগিত পরীক্ষাসমূহ এবং অনলাইন ক্লাস সমূহের পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে লকডাউন শিথিল সাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে বিভাগসমূহ নিতে পারবে। তবে পরীক্ষার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, করোনা মহামারি যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য অর্ডিন্যান্স প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস নেওয়া, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি কিরূপ হবে তা নির্ধারণ করার জন্য বিভাগের সভাপতিকে অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। ডিনরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা স্থগিত পরীক্ষাসমূহ সমাপ্তির লক্ষ্যে গঠিত কমিটির নিকট পাঠাবেন। বুধবার চবি উপাচার্যের দফতরে স্থগিত পরীক্ষাসমূহ সমাপ্তির লক্ষ্যে গঠিত কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...