সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে মাদকের মামলায় যুবকের ১০ বছরের সাজা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মাদকের মামলায় সৈয়দ কাশেম (৩৬) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্ নেছার আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ কাশেম কক্সবাজার জেলার টেকনাফ থানার গুদারবিল কালা মিয়ার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানার হিলভিউ হাউজিং দারুল কাউচার ভবনের সামন থেকে ২০১৪ সালের ৩ অক্টোবর সৈয়দ কাশেমকে আটক করে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন সুবেদার সৈয়দ মোখলেছুর রহমান বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। ২০১৬ সালের ১৮ মে তৎকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুরের আদালত সৈয়দ কাশেমের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাস কারাদণ্ড প্রদান করেন। সৈয়দ কাশেম আইনজীবীর মাধ্যমে পরবর্তীতে হাইকোর্ট বিভাগে আপিল করেন। আপিল নম্বর ৫১৮০/২০১৬।

গত ২৬ জুলাই যুক্তিতর্কের শুনানির সময় আসামি রায় পর্যন্ত জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মহানগর পিপি মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, মাদকের মামলায় সৈয়দ কাশেম নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেবি

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...