সোমবার, ২৯ জুন ২০২৬

অলংকার বাসস্ট্যান্ড থেকে নিখোঁজের তিন মাস পর স্কুল শিক্ষার্থী উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে নিখোঁজের ৩ মাস ১৩ দিন পর উদয় দেবনাথ পাপন প্রকাশ রাহুল (১৪) নামে স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব-৭।

রোববার (৩১ জুলাই) দিবাগত রাত একটার দিকে অলংকার বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়।

উদয় দেবনাথ পাপন প্রকাশ রাহুল রাউজান থানার উরকিরচর এলাকার উজ্জ্বল প্রসাদ দেবনাথের ছেলে। সে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত ১৮ এপ্রিল সকাল আটটার দিকে বাসা থেকে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার স্কুল এবং তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পাওয়ায় পরদিন রাউজান থানায় নিখোঁজ একটি ডায়েরি করেন। যার ডায়েরি নম্বর-৮৭২ (১৯.০৪.২০২২)।

তিনি আরও জানান, উজ্জ্বল প্রসাদ দেবনাথের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সঙ্গে গ্রহণ করে এবং নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় রোববার দিবাগত রাত একটার সময় নগরের পাহাড়তলী থানাধীন অলংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে উদয় দেবনাথ পাপন প্রকাশ রাহুলকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পিতা-মাতাকে সংবাদ দিলে তারা সেখানে উপস্থিত হয়ে তাদের ছেলেকে শনাক্ত করে।

পাপন নিজেকে অসুস্থ বলে জানায় এবং এতদিন কোথায় ছিলো কীভাবে ছিলো কিছুই বলতে পারেনি। রাহুলকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানায় পাপন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...