সোমবার, ২৯ জুন ২০২৬

চেক প্রতারণার মামলায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড ও ২ কোটি ৫০ লক্ষ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

যমুনা ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার এক খেলাপী গ্রাহকের ১ বছরের কারাদণ্ড ও ২ কোটি ৫০ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে আদালত। চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার আমির হোসেন মাষ্টার বাড়ীর আমীর হোসেনের এর পুত্র মোঃ সিরাজউদ্দৌলাকে ২ কোটি ৫০ লক্ষ টাকার চেক প্রতারনার মামলায় ১বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমান ২ কোটি ৫০ লক্ষ টাকা জরিমানার রায় দেন ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ জেসমিন আক্তার কলি এর আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামী মোঃ সিরাজউদ্দৌলা মেসার্স সামিয়া এন্টাপ্রাইজ এর বিপরীতে ৩,৬৬,০৯,৮৭৭/- টাকার ঋণ সুবিধা গ্রহণ করেন। আসামী বাদী/ব্যাংকের চাহিত ঋণের টাকা নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারায় বাদী/ব্যাংক উক্ত পাওনা টাকা পরিশোধের জন্য আসামী নিজ নামীয় ব্যাংক হিসাবের বিপরীতে ২ কোটি ৫০ লক্ষ টাকার চেকখানা প্রদান করেন। আসামীর প্রদত্ত চেক তার কথা মতে বাদী ব্যাংকিং নিয়মে বাদীর সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে উপস্থাপন করলে চেকটি ডিজঅনার হয়ে ফেরত আসে। বাদী/ব্যাংকের পক্ষে তৎ কর্মকর্তা গোলাম ছরওয়ারুল হক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বিগত ১৬/০৪/২০১৫ইং তারিখে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সি.আর মামলা নং- ৪৫২/১৫ দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসলে তা দায়রা মামলা নং- ১৬৫৮/১৮ হিসেবে রেকর্ড হয়। ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বাদীর সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। ইতিমধ্যে আসামী মহামান্য হাইকোর্টে কোয়াশমেন্ট দাখিল করিলে বিজ্ঞ উচ্চ আদালত তা দো-তরফা সূত্রে না-মঞ্জুর করেন। বিজ্ঞ বিচারিক আদালত মামলার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্ক শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আক্তার কলি আজ রায়ের জন্য দিন ধার্য করেন। আজ আসামী পলাতক ছিলেন। আদালত প্রদত্ত রায়ে উক্ত পলাতক আসামীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত ২ কোটি ৫০ লক্ষ টাকার অর্থদন্ডের রায় দেন। আসামী গ্রেফতারের দিন থেকে রায় কার্যকর হবে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন-এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট জিয়া উদ্দিন প্রমুখ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ.পি.পি এডভোকেট নার্গিস কণা।

ইমা

এই বিভাগের সব খবর

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সর্বশেষ

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...