মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জেলা পরিষদের ৩৫০ কোটি ৬২ লাখ টাকার বাজেট অনুমোদন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের সভাপতিত্বে ১ম উন্নয়ন সভা  রবিবার(৩১জুলাই) দুপুর ১২.০০ ঘটিকায় মহানগরীর সার্সন রোডস্থ জেলা পরিষদ ডাক বাংলো কর্ণফুলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব শাব্বির ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বদিউল আলম, নির্বাহী প্রকৌশলী এলজিইডি এ কে এম আমিরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আকতার, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তগণ ও পৌর নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় জেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের ৩৫০ কোটি ৬১ লাখ ৯৬ হাজার ২৮৯ টাকা ২৪ পয়সার বাজেট উপস্থাপন করা হয় এবং বাজেটের খাত-ওয়ারী আয় ও ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা শেেেষ উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সভাপতি জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ভূমি উদ্ধার, উদ্ধারকৃত জায়গায় মার্কেট নির্মাণ, সালামীতে দোকান হস্তান্তর ও ভাড়া আদায়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা পরিষদের আর্থিক সক্ষমতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ভাবাই যায়না এই বাজেটের আকার আমি প্রশাসক হিসেবে ২০১১ সালে দায়িত্ব গ্রহণের সময় কেবল ২৩ কোটি টাকা ছিল। আজকে চট্টগ্রাম জেলা পরিষদ অনন্য উচ্চতায়, সরকারী অনুদানের উপর নির্ভরশীল নয়। তিনি বলেন দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সক্ষমতা অর্জন করতে হবে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সমপ্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি...

সর্বশেষ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন...

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ...

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০...

সেন্ট মার্টিনে গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে...