রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের গোপন তথ্য ফাঁস করলেন অনন্যা পান্ডে

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাংকি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। বেশ কম বয়সে বলিউডে কেরিয়ার শুরু করেছেন তিনি। চেহারায় অত্যন্ত স্লিম এই অভিনেত্রীকে নিয়ে শুরু থেকেই বলিউডে বিভিন্ন রকমের চর্চা শুরু হয়েছিল, যা এখনো পর্যন্ত জারি রয়েছে। মাঝেমধ্যেই তাঁর অপটু অভিনয়ের জন্য তিনি সমালোচিত হন।

এবার করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ ফাঁস করে দিলেন বলিউড ইন্ডাস্ট্রির একের পর এক তথ্য। বলে দিলেন কে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

অনন্যার সঙ্গে এসেছিলেন ‘লাইগার’ ছবিতে তাঁর সহঅভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় বিজয় কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, পরোক্ষভাবে অনন্যা নেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার নাম।

অনন্যা বলেন, “হি ইজ ইন রাশ…রাশ টু মিট মিকা সিং…”।

ইংরেজি রাশ কথার বাংলা অর্থ তাড়া… যদিও অনন্যা যে এখানে তাড়া বোঝাতে চাননি, সে আন্দাজ করাই যায়। রাশ মানে যে রাশমিকার দিকেই ইঙ্গিত তাঁর সে কথা বুঝতে পেরেই দেবেরাকোন্ডা বলেন। “তোমার সত্যি মনে হয় এমনটা?”

রাশমিকাকে নিয়ে বিজয় যোগ করেন, “আমরা দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছি। আমার ওকে খুব পছন্দ। আমার খুব ভাল বন্ধু। অনেক কিছু শেয়ারও করি। আমাদের মধ্যে বন্ডিং বেশ ভাল। ” আর প্রেম? তাঁর উত্তর, “এই মুহূর্তে বাবা মায়ের সঙ্গে বেশ ভাল সম্পর্ক আমার”।

জাহ্নবীর প্রেম নিয়েও মুখ খোলেন অনন্যা। তিনি জানান এই মুহূর্তে জাহ্নবী সিঙ্গল। তবে টাইগার শ্রফের কথা জিজ্ঞাসা করতেই অনন্যা বলেন, “টাইগার খুব ভালভাবেই জানে তাঁর দিশা কোনদিকে”। দিশা পাটানির সঙ্গে টাইগারের প্রেম বহুল আলোচিত। যদিও নিজেরা কোনওদিন প্রেমের কথা স্বীকার করেননি। সাম্প্রতিক কালে এও খবর দুজন নাকি আলাদা হয়ে গেছেন।

অন্যদিকে কিয়ারা আদভানির প্রেম নিয়েও প্রশ্ন করেন করণ। কারও নাম না নিয়ে এখানেও ইঙ্গিতের মাধ্যমেই কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের কথা বলে দেন অনন্যা। তিনি বলেন, “ওয়েক আপ সিড”। ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থকে যে সিড ডাকা হয় এ কথা তো প্রায় সকলেই জানেন। এ তো গেল অন্যান্যদের কথা।

নিজের সম্পর্কের কথা অনন্যা না বললেও তা ফাঁস করে দিয়েছেন করণ জোহরই। ঈশান খট্টরের সঙ্গে বিচ্ছেদের পর অনন্যা কে এই মুহূর্তে আদিত্য রায় কাপুরের বেশ ঘনিষ্ঠ তা সরাসরি তাঁর শো’তে জানিয়েছেন করণ জোহর।

জেবি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...