সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। আটককৃতরা এসএ পরিবহনের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী এবং পাইপের বস্তার ভেতরে ইয়াবা পাচার করার সময় আটক হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার কাকারা এলাকার আব্দুল মুনাফের ছেলে আবু বকর সিদ্দিক (৩০) ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. ইসমাইল হোসেন (২৭)।

মো. নুরুল আবছার জানান, নগরের কাজীর দেউড়ি এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক ও মো. ইসমাইল হোসেন নামে দুইজনকে আটক করা হয়। আবু বকর সিদ্দিক ও মো. ইসমাইল হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে লোকাল বাসে একই জেলার চকরিয়া থানায় আনেন। পরবর্তীতে এসএ পরিবহন চকরিয়া শাখার মাধ্যমে নগরের কাজীর দেউড়ি শাখায় পাঠানো হয়। সেগুলো সংগ্রহ করার জন্য কাজীর দেউড়ি এসএ পরিবহনে অপেক্ষা করছিল তারা।

তিনি আরও জানান, এসএ পরিবহনের কাউন্টারে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, পাইপ, ফ্যানসহ একটি বস্তার প্যাকেট থেকে ১৫ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...