চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় জান্নাতুল আজম (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। নিহত জান্নাতুল আজম ওই এলাকার মো. ইয়াসিন আরাফাতের স্ত্রী।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে এনায়েতবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এনায়েতবাজার এলাকায় বাসার সিলিংফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জান্নাতুল আজম। তাকে উদ্ধার করে দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

