সোমবার, ২৯ জুন ২০২৬

ঊষা নারী উন্নয়ন সংস্থার ৫ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষন উদ্বোধন

‘নারী যতো স্বাবলম্বী হবে সমাজ ততো দ্রুত এগিয়ে যাবে’

ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে পাঁচদিন ব্যাপী নারীদের সেলাই প্রশিক্ষণ আজ ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বড় পুকুর পাড় ঊষা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে।
এপলক্ষে এক নারী সমাবেশে বক্তারা বলেন,আমাদের দেশের বেশীরভাগ পরিবারে পুরুষের একক উপার্জনের উপর নির্ভরশীল।এজন্য অনেক পরিবার সংসার চালাতে হিমশিম খায়।পরিবারকে সচ্ছল ও স্বনির্ভর করতে একই পরিবারে যতবেশী সদস্য উপার্জনক্ষম হবে পরিবারের জন্যে ততোই মঙ্গল বয়ে আনবে।যে পরিবারে নারীরা কর্মক্ষম সে পরিবার ততো বেশী সুখি ও সমৃদ্ধশালী।নারীরা যতো বেশী স্বাবলম্বী হবে,সমাজটা ততো বেশী এগিয়ে যাবে।আমাদেরকে যতো বেশি সম্ভব নারী উদ্যোক্তা তৈরী করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদিকা আরমিনা হক পুষ্পার সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেলাই প্রশিক্ষণের সমন্বয়কারী আফরোজা আক্তার পুর্ণিমা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজা আক্তার রিতু,তাসনিয়া ফাতেমা,সাবিনা আক্তার,মনোয়ারা পারভিন।প্রথম ব্যাচে মোট ২৫ জন নারী সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন।প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন সাবিনা ইয়াছমিন রুনা,আমেনা বেগম।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...