সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ৪৭ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১৩ দশমিক ০১ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ৩৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪৭ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৩২ ও সাত উপজেলার ১৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৪, রাউজানে ৩, বোয়ালখালী, কর্ণফুলী ও লোহাগাড়ায় ২ জন করে এবং ফটিকছড়ি ও সাতকানিয়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৪০৬ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯৩ হাজার ৬০০ ও গ্রামের ৩৪ হাজার ৮০৬ জন।
রিপোর্টে দেখা যায়, নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে গতকাল সর্বোচ্চ ৯৫ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এখানে গ্রামের ১০ জন আক্রান্ত বলে জানানো হয়। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় শহরের ১০ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনায় শহরের ৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৮ নমুনার একটিতেও জীবাণু থাকার প্রমাণ মিলেনি।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩৬টি নমুনা পরীক্ষায় শহরের ৪ ও গ্রামের একটিতে করোনার জীবাণু পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতালে ১৩ জনের নমুনার মধ্যে শহরের একজন ভাইরাসবাহক শনাক্ত হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৮ নমুনায় শহর ও গ্রামের একটি করে নমুনায় জীবাণু অস্তিত্ব চিহ্নিত হয়। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭টি নমুনার একটিও সংক্রমিত পাওয়া যায়নি। এপিক হেলথ কেয়ার হাসপাতাল ল্যাবে ৫৯ নমুনায় শহরের ৩ ও গ্রামের একটিতে জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতালে ৮ জনের নমুনায় শহরের একজনের পজিটিভ রেজাল্ট আসে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৯টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ৪ ও গ্রামের একটি আক্রান্ত পাওয়া যায়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ নমুনার মধ্যে শহরের ২ ও গ্রামের একটিতে সংক্রমণ ধরা পড়ে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়নি।
রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, এন্টিজেন টেস্টে ১০ দশমিক ৫২ শতাংশ, বিআইটিআইডি ল্যাবে ২৩ দশমিক ২৫, চমেকহা’য় ২০ দশমিক ৬৯, আরটিআরএল ও মেডিক্যাল সেন্টার হাসপাতালে ০ শতাংশ, শেভরনে ১১ দশমিক ১১, ইম্পেরিয়াল হাসপাতালে ৭ দশমিক ৬৯, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১১ দশমিক ১১, এপিক হেলথ কেয়ারে ৬ দশমিক ৭৮, মেট্রোপলিটন হাসপাতালে ১২ দশমিক ৫০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১২ দশমিক ৮৩ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫০ শতাংশ।

এই বিভাগের সব খবর

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

সর্বশেষ

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...