মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামে একক মূকাভিনয়ের তিন দিনের বিশেষ কর্মশালা সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে একক মূকাভিনয়ের তিন দিনের বিশেষ কর্মশালা ২১-২৩ জুলাই সম্পন্ন হয়েছে। প্যান্টোমাইম মুভমেন্ট এ কর্মশালার আয়োজন করে। কর্মশালা পরিচালনা করেন মূকাভিনয়শিল্পী ও প্রশিক্ষক রিজোয়ান রাজন। এতে অতিথি প্রশিক্ষক ছিলেন শহীদুল মুরাদ। একক মূকাভিনয়ে আগ্রহী এমন ২৩ জন অভিনয় শিল্পী কর্মশালায় অংশ নেন। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন প্যান্টোমাইম মুভমেন্টের সাধারণ সম্পাদক সোলেমান মেহেদী।
কর্মশালায় মূকাভিনয়ের শারীরিক ও মানসিক প্রস্তুতি, নির্বাকতা, নির্বাক কথোপকথন, চরিত্র সৃষ্টি ও আবেগ অনুভূতির খেলা, গল্প ভাবনা, মাইম নির্মাণ ও মাইম উপস্থাপনা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
কর্মশালার সমাপনী দিন শনিবার (২৩ জুলাই) রাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশের প্রথম মূকাভিনয়শিল্পী দেওয়ান মামুন।
কর্মশালায় সহযোগিতায় আরো ছিলেন মূকাভিনয়শিল্পী রাইদাদ অর্ণব ও তরুণ বিশ্বাস।
কর্মশালা সম্পর্কে রিজোয়ান রাজন বলেন, ‘বেশ কয়েক বছর পর চট্টগ্রামে মূকাভিনয়ের কর্মশালা হল। ভাল সাড়া পেয়েছি। এখানে বেশ উৎসাহ নিয়ে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। তারা এ ধরণের কর্মশালা দীর্ঘ মেয়াদীভিত্তিক করার আগ্রহ প্রকাশ করেছে। ব্যাপারটা মূকাভিনয় শিল্পের জন্য আশার কথা। তবে কর্মশালার জন্য মানসম্পন্ন রুম বা কক্ষের অপ্রতুলতা কাজের ব্যাঘাত ঘটায়। আগামীতে এ ধরণের আরো কর্মশালা চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দিতে চাই।’

ইমা

 

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...