রবিবার, ৩ মে ২০২৬

একা পেয়ে কিশোরী মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলকায় মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীরের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। কাজের সুবাধে পতেঙ্গায় ভাড়া বাসা নিয়ে থাকতেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। ৬ বছর আগে সৎ বাবা মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার। আর অভিযুক্ত জাহাঙ্গীর বাসার একটু দূরে একটি চায়ের দোকান করতো। সেই সুযোগ তার স্ত্রী চাকরিতে চলে গেলে মায়ের অনুপস্থিতে সৎ মেয়েকে ধর্ষণ করতো সে। পরে ওই কিশোরীকে ধর্ষণের কথা তার মাকে জানালে বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে পতেঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান হোসেন নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন...

সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার, কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা বাবদ ৪৮ জন রোগীকে চেক বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২৫-২০২৬...

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি আজ সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে...

সর্বশেষ

সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে...

সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার, কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা বাবদ ৪৮ জন রোগীকে চেক বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার,...

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন বন্ধ থাকার...

লামায় রূপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ 

বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের...

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ...