শুক্রবার, ১ মে ২০২৬

মায়ের অনুপস্থিতিতে কিশোরীকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ১৪ বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা মোহাম্মদ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান। আসামি মোহাম্মদ জাহাঙ্গীর ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা। সে পরিবার নিয়ে পতেঙ্গায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। ৬ বছর আগে সৎ বাবা মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার। আর অভিযুক্ত জাহাঙ্গীর বাসার একটু দূরে একটি চায়ের দোকান করতো। এই সুযোগে তার স্ত্রী চাকরিতে চলে গেলে মায়ের অনুপস্থিতে সৎ মেয়েকে ধর্ষণ করতো সে। পরে ওই কিশোরী তাকে একাধিকবার ধর্ষণের কথা মাকে জানায়। এ ঘটনায় বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে পতেঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ এবং এই সংসদের সফলতা মানেই দেশের সফলতা। তাই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান এটি।...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি দু’টি পিস্তল, দু’টি শটগান, একটি একনলা বন্দুক,...

সর্বশেষ

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ...

চট্টগ্রামে নগরীর ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জানিয়ে স্থানীয়...

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু...

জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রকে আহবায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য চসিক মেয়রকে আহবায়ক করে...