সোমবার, ২৯ জুন ২০২৬

শাহ আমানতে আধা কেজি স্বর্ণসহ যাত্রী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মো. রফিকুল ইসলাম নামের এক যাত্রীকে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে আটক করেন। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া গ্রামে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে ওই যাত্রী আসেন। এরপর তিনি কাস্টমস কর্মকর্তাদের কাছে ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়ে ৪০ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করেন।

কিন্তু কাস্টম হল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চ্যালেঞ্জ করেন। এক পর্যাই আর্চওয়ে দিয়ে ওই যাত্রীকে হাঁটানো হলে শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এ সময় তিনি মলদ্বারে দুটি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। পরে ওয়াশরুমে গিয়ে তা বের করে দেন।

তার কাছ থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ১৫ কার্টন সিগারেট, কসমেটিক, চকলেট, ফুড আইটেম পাওয়া যায়। এসবের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৩ হাজার টাকা।

জেবি

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...