সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়ে ৭৭

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৭৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৮ দশমিক ৪২ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ৪১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৭ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭২ জন ও চার উপজেলার ৫ জন। উপজেলার ৫ জনের মধ্যে হাটহাজারীতে ২ জন, মিরসরাই, রাউজান ও আনোয়ারায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ১৫৬ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৪১২ জন এবং গ্রামের ৩৪ হাজার ৭৪৪ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৬ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৬ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি মেট্রোপলিটন হাসপাতালে গতকাল সবচেয়ে বেশি ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ১৫ জন পজিটিভ শনাক্ত হন।
ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৩ টি নমুনার মধ্যে শহরের ১৪ টিতে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে পরীক্ষিত ৫০ টি নমুনায় শহরের ৯ টি আক্রান্ত শনাক্ত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে ৬ জনের নমুনা পরীক্ষা করলে শহরের একজনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৫ জনের এন্টিজেন টেস্ট করা হলে সবাই করোনামুক্ত বলে জানানো হয়।
বেসরকারি ল্যাব শেভরনে ৪৭ জনের নমুনায় শহরের ৬ ও গ্রামের একজনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ টি নমুনা পরীক্ষায় শহরের ৮ টিতে সংক্রমণ ধরা পড়ে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ টি নমুনার মধ্যে শহরের একটিতে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২১ জনের নমুনায় শহরের একজনের দেহে ভাইরাস শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৪ নমুনা পরীক্ষা করা হলে শহর ও গ্রামের ৩ টি করে সংক্রমিত মিলে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষিত ৫৫ জনের নমুনায় শহরের ৭ ও গ্রামের একজনের দেহে করোনার জীবাণু চিহ্নিত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে পরীক্ষিত ৮ নমুনার ৭ টিরই রেজাল্ট পজিটিভ আসে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, মেট্রোপলিটন হাসপাতালে ১৬ দশমিক ৪৮ শতাংশ, বিআইটিআইডি’তে ২২ দশমিক ২২, চমেকহা’য় ১৮, আরটিআরএলে ১৬ দশমিক ৬৬, শেভরনে ১৪ দশমিক ৮৯, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০ দশমিক ৭৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮ দশমিক ৩৩, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪ দশমিক ৭৬, এপিক হেলথ কেয়ারে ১৭ দশমিক ৬৫, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৪ দশমিক ৫৪ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৮৭ দশমিক ৫০ শতাংশ এবং এন্টিজেন টেস্টে কোন সংক্রমণ পাওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...