সোমবার, ২৯ জুন ২০২৬

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সভ্য জাতি ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। সুশিক্ষায় শিক্ষিত সুনাগরিক গড়তে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তিনি বলেন এ প্রজন্মের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা অর্জন অতীব গুরুত্বপূর্ণ। চসিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা একজন কর্মকর্তার চেয়েও বেশী, এরপরও শিক্ষার্থীরা যদি ভালো ফলাফল না করে তা হলে তা হবে দুঃখজনক। মেয়র বলেন, শিক্ষককে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করতে হলে তাদের সেভাবে দক্ষ হওয়া প্রয়োজন। একজন দক্ষ শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষাদান করতে পারলে সেই শিক্ষার্থীই নিজেকে সুশীক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
সোমবার সকালে পোস্তারপার আসমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রী কলেজের তোরণ উদ্বোধন ও পরিচালনা কমিটি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। অধ্যক্ষ লাভলী মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মো. জাবেদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ, হাজী মো. ইদ্রিছ কাজেমী, হাজী মো. ইব্রাহীম, আলহাজ্ব মাহফুজুর রহমান, ওহীদুর রহমান মহসিন, হাজী শামসুল আলম প্রমুখ।
মেয়র আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাই শুধু শিক্ষা নয়। প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করাতে না পারলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে ফলপ্রসূ হবেনা। তিনি শিক্ষার্থীদের লাইব্রেরী মুখী, সাংকৃতিক চর্চ্চায় আগ্রহী করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান। মেয়র কলেজ পরিচালনা কমিটিকে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ড তদারকী ও সহযোগিতা করতে অনুরোধ জানান। তিনি কলেজের লাইব্রেরীকে আধুনিকায়ন করে শিক্ষা উপযোগী করা, পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন তৈরী ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ তৈরীতে মাঠ সংস্কার করা হবে বলে জানান।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...