সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে চলমান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ চবি শিক্ষার্থীদের

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের চলমান বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে গত রোববার রেলওয়ের অব্যবস্থাপনা দূরীকরণে ছয় দফা দাবিতে চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

কর্মসূচির ধারাবাহিকতায় আহ ‍দ্বিতীয় দিন সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় শিক্ষার্থীদের চট্টগ্রাম রেলস্টেশনে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে রেলওয়ের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম রেলস্টেশনে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। এসময় তারা দুর্নীতির বিরুদ্ধে নানা প্রতিবাদী গান ও স্লোগান দিতে থাকেন।

চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার’ চৌধুরী বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কাউকে ঢুকতে বাধা দেওয়া হয়নি। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে কোন বিঘ্ন সৃষ্টি না হওয়ার জন্য তাদের বলেছি, তারা যেন লিখিত অভিযোগ দেয়।

এদিকে শিক্ষার্থীরা জানান, অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল ১১ টার দিকে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে প্রবেশে চেষ্টা করে শিক্ষার্থীরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের জেরার মুখে পড়তে হয় তাদের।

সোমবার দুপুর ১২ টায় পর্যন্ত চট্টগ্রাম রেলস্টেশনে মূল ফটকে দু’টি প্রবেশ ও বর্হিগমন চলাচল সীমিত করা হয়েছে। এসময় প্রবেশ গেটটি খোলা রেখে বর্হিগমন গেট বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। পরে গণমাধ্যম কর্মীরা চট্টগ্রাম রেলস্টেশনে উপস্থিত হলে মূল ফটক দিয়ে স্টেশনে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। তবে আমরা বলেছি নিয়মন্ত্রাতিক উপায়ে যেন তারা তাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...