সোমবার, ২৯ জুন ২০২৬

আগামীকাল অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর জন্মশতবার্ষিকী

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল ৬ জুলাই বুধবার বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক, দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর জন্মশতবার্ষিকী।

ঐদিন চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই পর্বে অনুষ্ঠিত হবে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বিকেল ৫টায় প্রথম পর্বে থাকছে : শ্রদ্ধাজ্ঞাপন ও শিশুমেলার পুরস্কার বিতরণ। এতে সভাপতিত্ব করবেন ড. আনোয়ারা আলম।

সন্ধ্যা ৬ টায় দ্বিতীয় পর্বে কর্মকৃতি আলোচনা করবেন একুশে পদকপ্রাপ্ত ৫ গুণী। এতে সভাপতিত্ব করবেন ড. অনুপম সেন। আলোচক থাকবেন এম এ মালেক, ড. মাহবুবুল হক, অধ্যাপক আবুল মোমেন ও ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। চট্টগ্রাম একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯২২ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ২০০৩ সালের ২১ ডিসেম্বর। তিনি ছিলেন সর্বমহলে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। বিশেষ রাজনৈতিক দর্শনের অধিকারী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও তিনি ছিলেন পরমতসহিষ্ণু পুুরুষ।

তিনি ছিলেন দৃঢ়চেতা, যা বিশ্বাস করতেন-তাই বলতেন। একজন ধর্মপ্রাণ মানুষ হয়েও আপাদমস্তক তিনি ছিলেন অসা¤প্রদায়িক। সব শ্রেণীর, সব ধর্মের মানুষের প্রতি তাঁর ছিল মমত্ববোধ। উন্নত মানসিকতাসম্পন্ন মানুষ বলতে যা বোঝায় – অধ্যাপক খালেদ তা’ই। তাঁর চারিত্রিক দৃঢ়তা, পরমতের প্রতি শ্রদ্ধা এবং অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা তাঁকে মহীরূহ করে তুলেছে, করে তুলেছে সর্বজন শ্রদ্ধেয়। জীবিতকালে অধ্যাপক মোহাম্মদ খালেদ যেমন আমাদের আশ্রয় ছিলেন, তেমনি মৃত্যুর পরেও ভূমিকা পালন করছেন পথ প্রদর্শকের।

তাঁর অপরিসীম কল্যাণ ও শুভবোধ আমাদের উদ্দীপ্ত করে, তাঁর সততা ও কর্মনিষ্ঠ মনোভাব আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে এবং মানুষের প্রতি মমতা ও দেশ-জাতির প্রতি তাঁর দায়বদ্ধ থাকার অন্তর্গত প্রেরণা আমাদের অঙ্গীকারাবদ্ধ করে তোলে। তিনি আমাদের আলোকিত পুরুষ ও আদর্শবান ব্যক্তিত্ব। মৃত্যুর আগেও, মৃত্যুর পরেও।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...