সোমবার, ২৯ জুন ২০২৬

চমেকে রোগীর স্বজনদের বিরুদ্ধে মামলা দিলেন চিকিৎসক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লিফটে ওঠা নিয়ে লিফটম্যানের সঙ্গে তর্কাতর্কির জেরে মারধরের ঘটনা ঘটেছে। হাসপাতালের অর্থোপ্রেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান ও হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি মারধরের অভিযোগটি করেছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বিরুদ্ধে ।

রোববার (৩ জুলাই) সকালে এমন ঘটনা ঘটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

ভুক্তভোগী রেজাউল ইসলামের ভাই মোতাহের হোসেন বলেন, রেজাউল ইসলাম ও তার স্ত্রী আয়েশা বেগম চমেক হাসপাতালের ষষ্ঠ তলায় তাদের এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। এ সময় তারা দ্বিতীয় তলা পর্যন্ত হেঁটে ওঠেন। এরপর তারা লিফটে ওঠার চেষ্টা করলে লিফটম্যানের সঙ্গে ভুক্তভোগীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লিফটে থাকা এক চিকিৎসকের সঙ্গেও কথা কাটাকাটি হয়।

এ সময় লিফটে থাকা কয়েকজন তাকে মারধর শুরু করেন। পরে তাকে টেনে হিঁচড়ে হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে নিয়ে যান। পরে সেখানে আরেক দফা মারধর করেন।

ভুক্তভোগীর ভাই আরও বলেন, আমার ভাই লিফটে বাকবিতণ্ডার সময়ও জানতো না তিনি একজন চিকিৎসক। এমনকি তিনি এও জানতো না হাসপাতালে চিকিৎসক কর্মকর্তাদের জন্য আলাদা লিফটের ব্যবস্থা রয়েছে। এ ঘটনাটি সুষ্ঠু সমাধান না করে হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো মামলা দায়ের করেছে।

এ প্রসঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, তারা যে লিফটে উঠতে চেয়েছেন, সেই লিফটটি হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের ব্যবহারের জন্য। ওই ব্যক্তিকে লিফটে না উঠতে নিষেধ করলে লিফটে থাকা কর্মচারী ও হাসপাতালের একজন অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

পরিচালক আরও বলেন, ঘটনা শোনার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। যেহেতু একজন চিকিৎসকের গায়ে হাত তুলেছেন, তাই আমরা সরাসরি থানায় মামলার জন্য পাঠিয়ে দিয়েছি।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।  এতে একজনকে আসামি করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...