সোমবার, ২৯ জুন ২০২৬

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই নিরাপত্তা কর্মীর নাম মো. আইয়ুব আলী (৫৬)। তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ সকালে তাকে সীতাকুণ্ড মডেল থানায় এনে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হলে, আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে, শনিবার বিকেলে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩টার দিকে কুমিরা এলাকায় আইআইইউসি ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথে নকল চাবি ব্যবহার করে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান নিরাপত্তাকর্মী আইয়ুব আলী।

তিনি কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা এলাকার বাসিন্দা ও ছাবির আহম্মদের ছেলে। গত দেড় বছর ধরে তিনি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার অধীনে ওই বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন সন্ধ্যায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম বাদী হয়ে সীতাকু- মডেল থানায় আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং করে শনিবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহমুদুল হাসান ও এসআই ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া অর্থ ব্যাংকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আত্মসাৎ করা অবশিষ্ট টাকার কিছু অংশ আইয়ুব আলী বিভিন্ন কেনাকাটায় ব্যয় করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। আজ রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায়...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...