শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই দেশে হবে করোনার সুই বিহীন টিকার ট্রায়াল

- Advertisement -
Single page 1st Paragraph

সুইডেনের বিজ্ঞানীরা সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধী সুই বিহীন টিকা আবিষ্কার করেছেন। এখন মানবদেহে এ টিকার ট্রায়াল করার জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে। ইতোমধ্যে এ ব্যাপারে অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

পাউডারের মতো নাক দিয়ে নেওয়ার টিকা সুইডেনে প্রাণীর দেহে এর আগে পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষায় শতভাগ সফলতা পাওয়া গেছে। এখন মানুষের দেহে টিকা ট্রায়াল সম্পন্ন হলেই আনুষ্ঠানিক সফলতার ঘোষণা দেওয়া যাবে।

রোববার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানায় বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কয়েকজন বাংলাদেশি চিকিৎসকের উদ্যোগে সুইডেনের বিজ্ঞানীরা নতুন এই টিকা মানব ট্রায়ালের প্রথম পর্যায়ের জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে। এই ব্যাপারে সুইডেনের ইমিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং (আইএসআর) মানব ট্রায়ালের জন্য কন্ট্রাক্ট রিসার্চ অরগানাইজেশন (সিআরও) হিসেবে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। এরসিআরও হিসেবে কাজ করছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

ডা. এবিএম আবদুল্লাহ বলেন, বাংলাদেশে ফেজ-ওয়ান ট্রায়ালে ১৮০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে যারা সবাই স্বাস্থ্যকর্মী। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পরীক্ষা হতে পারে। সেখানে নিরাপদ বলে প্রমাণিত হলে দ্বিতীয় দফায় আরো বেশি মানুষের ওপর পরীক্ষা চালানো হবে। সেখানে সফলতা পাওয়া গেলে তৃতীয় পর্যায়ে কয়েক হাজার মানুষের ওপর প্রয়োগ করে এর পরীক্ষা করা হবে।

জেবি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...