মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

তিন আয়োজক দেশের সম্ভাব্য শহর ও স্টেডিয়ামগুলো পরিদর্শন করে সেখানে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের উপযোগিতা যাচাই করবে ফিফার একটি প্রতিনিধি দল।

কোন কোন ভেন্যু পরিদর্শন করা হবে, তা এখনো নিশ্চিত করেনি ফিফা। একই সঙ্গে বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়েও কোনো ঘোষণা দেয়নি সংস্থাটি।

ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি আয়োজনের লড়াইয়ে রয়েছে স্পেন ও মরক্কো।

পরিকল্পনা অনুযায়ী, মরক্কোর আগাদির, কাসাব্ল্যাঙ্কা, ফেজ, মারাকেশ, রাবাত ও ট্যাঞ্জিয়ার, পর্তুগালের লিসবন ও পোর্তো এবং স্পেনের বার্সেলোনা, বিলবাও, লাস পালমাস, মাদ্রিদ, সান সেবাস্তিয়ান, সেভিয়া ও জারাগোজা পরিদর্শন করা হবে। ভেন্যু নির্বাচনের প্রক্রিয়ায় আরও কিছু স্থানও পরিদর্শন করা হতে পারে বলে জানিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, চূড়ান্ত আয়োজক শহরের তালিকা নিশ্চিত হওয়ার পর এবং টুর্নামেন্টের সূচি প্রণয়নের কাজ এগিয়ে গেলে কোন ভেন্যুতে কতটি ও কী ধরনের ম্যাচ অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ আসরের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। ১৯৩০ সালে উরুগুয়েতে বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল।

এই বিভাগের সব খবর

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় পর্যালোচনা...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১)সদস্যরা। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের...

সর্বশেষ

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন...

মনীষীদের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন প্রজন্মও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে

‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ...

হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ-২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়...

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...