সোমবার, ১৫ জুন ২০২৬

জেনে নিন ব্রেইন স্ট্রোকের প্রাথমিক লক্ষণ

- Advertisement -
Single page 1st Paragraph

স্ট্রোককে ভয় পান না এমন মানুষ মেলা ভার। কারণ এটি হলে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হওয়া ছাড়াও মৃত্যুর ঝুঁকিও থাকে অনেক বেশি। অক্সিজেন সমৃদ্ধ রক্ত মস্তিষ্কে না পৌঁছলে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে এবং এর ফলে স্থায়ীভাবে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। তবে স্ট্রোক হলে তার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করলে এবং চিকিৎসা নিলে অনেকটাই স্বাভাবিক হওয়া যায়।

কিন্তু অবাক করা বিষয় এই যে, অনেকে বুঝতেই পারেন না স্ট্রোক হয়েছে কিনা। এ কারণে স্ট্রোক হলেও অনেকে সেটিকে সাধারণ অসুস্থতা ভাবেন। যার কারণে স্ট্রোকের যে ধরনের চিকিৎসা নেওয়া দরকার সেটি নেওয়া হয় না। তাই স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো এড়িয়ে যাওয়া বিপজ্জনক। আপনার যদি এসব লক্ষণ জানা থাকে তাহলে নিজের এমনকি অন্যের প্রাণও বাঁচাতে পারবেন।

স্ট্রোকের প্রাথমিক লক্ষণ

১. মাথায় প্রচণ্ড ব্যথা

২. একটা জিনিসকে দুটি করে দেখা

৩. বমি হওয়া কিংবা বমি বমি ভাব

৪. শরীরের যে কোনো পাশে অবশভাব

৫. কথা আটকে যাওয়া

৬. মুখ একদিকে ঘুরে যাওয়া

৭. হাত-পায়ের মধ্যে কোনো সামঞ্জস্য না থাকা ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যান।

অনেকেরই ধারণা নেই যে, স্ট্রোকের আগেও মিনি স্ট্রোক হয়। যার নাম হলো টিআইএ (ট্রান্সায়েন্ট ইস্কেমিক অ্যাটাক’। মস্তিষ্কের অংশে রক্ত সরবরাহে ব্যাঘাতের কারণে এটি ঘটে। রক্ত সরবরাহে ব্যাঘাতের ফলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় না। মিনি স্ট্রোকের ক্ষেত্রে উপরের সবগুলো লক্ষণই দেখা দেয়। তবে লক্ষণ স্থায়ী হয় কিছুটা কম সময়ের জন্য। টিআইএ হলো স্ট্রোকের প্রাথমিক অবস্থা। এ সময় তাৎক্ষণিক চিকিৎসা নিলে রোগী প্রাণে বেঁচে যেতে পারেন। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।

জেবি

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...