সোমবার, ২৯ জুন ২০২৬

হজে গিয়ে ভিক্ষা: শীর্ষ সন্ত্রাসী মতিয়ার মদিনায় আটক

- Advertisement -
Single page 1st Paragraph

হজ করার নামে সৌদি আরবে ভিক্ষা করতে যাওয়া মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী মতিয়ার রহমান  মদিনাতে পুলিশের হাতে ধরা পড়েছেন। গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ঘাটপাড়া এলাকার হারুন অর রশিদের ছোট ছেলে মতিয়ার। গাংনী পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুটি মামলা চলমান। সম্প্রতি তিনি গ্রেফতারও হয়েছিলেন। স্থানীয়রা জানান, ২০ বছর আগে গাংনী উপজেলার মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক মাঠে বোমা বানাতে গিয়ে মতিয়ারের দুই হাতের কবজি উড়ে যায়। পরে চিকিৎসক তার দুটি হাত কেটে ফেলেন। বিভিন্ন মামলায় তিনি বেশ কিছুদিন জেল খেটেছেন। দীর্ঘদিন পর মামলা থেকে রেহাই পান তিনি। তারপর পথে পথে ঘুরে বেড়িয়েছেন দীর্ঘদিন।

হঠাৎ শুরু হয় মতিয়ারের হজ ব্যবসা। প্রতি বারই হজের সময় হজের নামে সৌদি আরবে যান তিনি। সেখানে গিয়ে সৌদির পথে পথে ভিক্ষাবৃত্তি করে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফেরেন। কয়েক বছরে ভিক্ষার টাকায় তিনি ১০ থেকে ১২ বিঘা চাষের জমি কিনেছেন। এবার মদিনায় ভিক্ষাবৃত্তির সময় পুলিশের হাতে ধরা পড়ায় খবরটি এলাকায় পৌঁছলে মানুষের মধ্যে চলছে নানারকম গুঞ্জন। মতিয়ার রহমানের স্ত্রী মমতাজ খাতুন বলেন, স্বামী হজ করে ফেরার সময় প্রতি বারই মোটা অঙ্কের টাকা নিয়ে আসেন। আমি তো তাকে জিজ্ঞেস করেছি এত টাকা কীভাবে পান? কিন্তু তেমন কোনো উত্তর দেননি কখনো। এখন শুনছি সেখানে গিয়ে ভিক্ষা করেন। এটা আমার পরিবারের ও ছেলে মেয়েদের কাছে লজ্জার বিষয়।

জানা গেছে, ভিক্ষা করার সময় ২২ জুন মদিনা পুলিশ তাকে আটক করে। সে সময় মতিয়ার পুলিশকে জানান, তার মানিব্যাগটি ছিনতাই হয়ে গেছে। তাই ভিক্ষা করছেন। পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয় থানায় নেন। পরে বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ হজ মিশনের হস্তক্ষেপে মুচলেকা নিয়ে মতিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

কাউন্সিলর (হজ) জহুরুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমকে জানান, মতিয়ার ধানসিঁড়ি ট্রাভেল এজেন্সির সার্ভিসের মাধ্যমে হজ করতে সৌদি গিয়েছিলেন। তবে বিভিন্ন পত্রিকার বরাতে জানা গেছে, মতিয়ার সৌদিতে কোনো হোটেল বুক করেননি। তাকে গাইড করার মতো কোনো মোয়াল্লেমও ছিল না। স্থানীয় মটমুড়া ইউনিয়নের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, এলাকার কোনো মানুষ শুধু হজে একবার যেতে পারলে ধন্য। মতিয়ার রহমান যান প্রতিবারই। এ পর্যন্ত তিনি চারবার হজে গিয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, মতিয়ার রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, মারামারি ও হাঙ্গামার অভিযোগে থানায় দুটি মামলা রয়েছে। গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা নং ৭, তারিখ ১১/০৭/২০১১ ও মারামারির অভিযোগে মামলা নং ১৬, তারিখ ১২/০৪/২০১০। সাম্প্রতিক সময়ে গ্রেফতারও হয়েছিলেন এই মতিয়ার।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...