সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির শরীরে করোনার জীবানু শনাক্ত হয়েছে।
সোমবার (২৭জুন) আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এ সময় কোর্ট পরিচালনার ক্ষেত্রে সব আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

