সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকায় বন্যার আশঙ্কা

- Advertisement -
Single page 1st Paragraph

একটুখানি বৃষ্টি হলেই রাজধানী ঢাকাতে তৈরি হয় জলাবদ্ধতা। ডুবে যায় রাস্তাঘাট।ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এই জলাবদ্ধতা আর দুর্ভোগ থেকে মুক্তি দিয়ে নগরবাসীকে একটি আধুনিক শহর উপহার দিতে চান দুই মেয়র।

এরই ধারাবাহিকতায় রোববার (২৬ জুন)  জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৫৫টি রেগুলেটর ও ড্রেনেজ আউটলেট দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতামুক্ত নগরী পেতে খালগুলো দখলমুক্ত করতে হব। খালে পয়ঃনিষ্কাশন লাইন বা দূষিত পানি ঢুকতে দেয়া যাবে হবে না।

তিনি বলেন, খালে একমাত্র পরিষ্কার পানি প্রবেশ করতে পারবে। কোনো ধরনের দূষিত পানি প্রবেশ করতে দেব না। ১ সেপ্টেম্বর থেকে কোনো বাড়ির দূষিত পানির সঙ্গে খালের যদি সরাসরি সংযোগ থাকে, তবে সেটি আমরা বিচ্ছিন্ন করে দেব।

একই অনুষ্ঠানে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, নদনদীর পানি বাড়লে ডুবতে পারে ঢাকা শহর। এজন্য প্রতিটি স্লুইসগেট মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে।

মেয়র বলেন, ঢাকা শহরে বন্যা হওয়ার কিছুটা আশঙ্কা রয়েছে। চারপাশে পানি বৃদ্ধি পেয়েছে। যদিও এখনও বিপদসীমার নিচে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা এরইমধ্যে স্লইসগেট মেরামতসহ যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকার যেসব সেতু পানির প্রবাহে বাধা দিচ্ছে সেগুলোকে ভেঙে ফেলা হবে। খালে ময়লা ফেলে যারা জলাবদ্ধতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...