শনিবার, ১ আগস্ট ২০২৬

পদ্মা সেতুতে প্রথম দিনেই টোল আদায় ২ কোটি ৯ লাখ

- Advertisement -
Single page 1st Paragraph

২৫ জুন বহুল আলোচিত স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে পদ্মা সেতু। এ যান চলাচলে প্রথম ২৪ ঘণ্টায় সেতু থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ টাকা।

সোমবার (২৭ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এই ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি।

এর আগে প্রথম ৮ ঘণ্টায় দুই পাড়ে মোট ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় হয়।

রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আয় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা (প্রায় দেড় কোটি টাকা)। প্রথম ১৫ ঘণ্টায় মোট পারাপার হয়েছে ৩৮ হাজার ৭৮৫টি যানবাহন।

এর আগে শনিবার (২৫ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়।

এদিকে স্বপ্নের সেতু খুলে দেয়ার পর এক নজর দেখার জন্য রোববার সকাল থেকেই ভিড় শুরু হয়। দুপুরে কিছুটা কম থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা থেকে রাতেও হাজার হাজার মানুষের ঢল নামে পদ্মার দুই পাড়ে। টোল প্লাজার কাউন্টারগুলোকে রীতিমতো হিমশিম খেতে হয়। গাড়ির যানজট এড়িয়ে অনেকে আবার অতি আবেগে হয়ে হেঁটেও পার হওয়ার চেষ্টা করেন পদ্মা সেতু।

ইমা

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...