সোমবার, ২৯ জুন ২০২৬

বৃষ্টি কমলেও কমেনি জলাবদ্ধতা, সমন্বয়হীনতাকে দুষছেন নগরবাসী

- Advertisement -
Single page 1st Paragraph

বন্দর নগরী চট্টগ্রামে তিন দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তৃতীয় দিনে সকাল বেলা রোদ উঁকি দিলেও দুপুর গড়াতেই শুরু হয় মুষলধারায় বৃষ্টি। এ যেন ছেড়ে যেতে রাজি নয়। সকালে বৃষ্টি বন্ধ হলেও কমেনি জলজট। নগরীর নিচু এলাকাগুলোতে কোথাও কোমর সমান, কোথাও আবার হাঁটুজল। পানি জমে আছে বাসাবাড়ি দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও থানায়। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে নিচু এলাকার বাসিন্দারা।

পানি উঠেছে দোকানপাট ও বাসাবাড়ির নিচতলায়ও। চকবাজার, বহদ্দারহাট, চান্দগাঁও আগ্রাবাদ সিডিএ, হালিশহর, কাগাসগোলা, রহমতগঞ্জসহ অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। যা অতীতের সকল রেকর্ড ভেঙেছে বলে মনে করেন নগরবাসী।

নগরীর এসব এলাকা ঘুরে দেখা গেছে, নিচু এলাকার অনেক বাসা-বাড়ির পার্কিং ও নিচতলায় বৃষ্টির পানি ঢুকতে শুরু করেছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কাজ শেষে রাতে যারা ঘরে ফিরছেন তাদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।

চকবাজার মুন্সিপুকুর এলাকার বাসিন্দা কাজল বড়ুয়া বলেন, চকবাজারের বাদরতলার এলাকায় আমার বাসার নিচে পার্কিংয়ে হাঁটু পানি। পার্কিংয়ে থাকা সব গাড়ি ডুবে গেছে। আরাকান সড়কেও হাঁটু পানি। এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি হতে থাকলে চট্টগ্রামের কেমন অবস্থা হবে সেটাই ভাবছি।

দিদার মার্কেট এলাকার বাসিন্দা রাজিব খোকন বলেন, দুদিন যাবত বাসার নিচ তলায় বৃষ্টির পানি জমে আছে। বাসা থেকে বের হতে পারিনি দুদিন। পাশের বাসায় নিচে পানি ওঠাতে সকাল বেলা বাসা ছাড়তে হলো এক দমপতির।

এদিকে সকাল সাড়ে আটটার দিকে নগরীর দুই নং গেইট, মুরাদপুর, বহদ্দারহাট চাঁদগাও গাড়ি চলাচল করতে না পেরে ঘন্টার পর ঘন্টা মাল বোঝাই ট্রাক আর বাসের জ্যাম দেখা গেছে। অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে দু’তিন ঘন্টা।

জলাবদ্ধতার এই চরম দুর্ভোগে ক্ষুদ্ধ নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের সমন্বয়হীনতাকে দুষছেন তারা। বর্ষা মৌসুমে সামনের দিনগুলো নিয়ে শংকায় আছেন তারা। ঠিক সময়ে নালা-খাল পরিষ্কার না করায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন অনেকেই। ভাটার সময় পানি দ্রুত নালা-খাল হয়ে কর্ণফুলী-বঙ্গোপসাগরে চলে গেলে এমন দুর্যোগে পড়তে হতো না বলে মনে করেন তাঁরা।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...