বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় প্রসিকিউশন পক্ষে আজ ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য দিতে এসে সাংবাদিকদের তিনি এই প্রত্যাশার কথা জানান।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের আইনে যে সর্বোচ্চ শাস্তি একজন ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশন পক্ষে তৃতীয় দিনের (আর্গুমেন্ট) যুক্তি উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল।

গতকাল এই মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত।

তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

চিফ প্রসিকিউটরের যুক্তি উপস্থাপনের সময় অপর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আর এই মামলার যুক্তি উপস্থাপনটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি)।

এই মামলায় প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপনের মাধ্যমে জিয়াউল আহসানের গুম খুনের নির্মমতার চিত্র গতকাল তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

সেই সাথে এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনা বাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ড তুলে ধরা হয়।

প্রথম দিনের যুক্তি উপস্থাপনের একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্র্যাইব্যুনালকে বলেন, আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলা সহ নির্মম ও ভয়াবহ অনেক মামলা অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। রক্ত যেন গায়ে না লাগে সেজন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা।

হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহে নদীতে ফেলে দেয়া।

সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে আজ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌছাবে।

এই বিভাগের সব খবর

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা...

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত

গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলে জানিয়েছে...

বন্ড সুবিধার অপব্যবহার করে পোশাক রপ্তানির চেষ্টা, ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টার ঘটনা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি। এ...

সর্বশেষ

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক,...

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত

গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ...

বন্ড সুবিধার অপব্যবহার করে পোশাক রপ্তানির চেষ্টা, ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের...

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস-অপরাধ হতে দেব না: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

জঙ্গল সলিমপুরে কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসী ও অপরাধীদের...

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের...

হালিশহরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায়...