বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস-অপরাধ হতে দেব না: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জঙ্গল সলিমপুরে কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ শামসুল হক।

আজ বুধবার বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, “কোনো অবস্থাতেই এখানে নতুন করে সন্ত্রাস হবে, অপরাধীরা আশ্রয় নেবে, সেটা আমরা হতে দেব না। যেকোনো মূল্যে আমরা এটা ধরে রাখব।”

পরিদর্শনকালে তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকাজ সরেজমিনে দেখেন।

আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি আরও বলেন, “আপনারা জানেন, এখানে একসময় কী অবস্থা ছিল। কিন্তু এখন সেটা নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকার মানুষজন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। রাতদিন আমাদের এসআরবি, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল চলছে।”

তিনি বলেন, “আমরা যা-ই করি, জনগণকে সঙ্গে নিয়েই করতে চাই। মানুষকে নিয়েই হচ্ছে আমাদের কাজ। মানুষের যাতে কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়, সেটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীসভা কক্ষে এ বৈঠক...

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার

সিলেটে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আমরানসহ চারজন। গ্রেপ্তার অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর...

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি সামিরা খান মাহি। জাতীয় পোশাকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার

সিলেটে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য...

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা...

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ : অর্থমন্ত্রী

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফেরানোর গুরুত্বপূর্ণ...

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের...