রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া  ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুর পাড়া গ্রামে সরকারের এ জনবান্ধব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

এ সময় ইউএনও মাঠে নিয়োজিত সুপারভাইজারদের হাতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য আধুনিক ট্যাব তুলে দেন। পরে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ডের যাবতীয় তথ্য সংগ্রহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং এ কার্যক্রমে সক্রিয় অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রমে যে কোনো ধরনের অনিয়ম ও অনৈতিক সুবিধা আদায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর হুশিয়ারি দেন।

সরকারের এ কর্মসসূচি বাস্তবায়নে তিনি রাজস্থলীর সর্বস্তরের বাসিন্দাদের তথ্য সংগ্রহকারীদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা লিজা চাকমা,  উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, এমপি প্রতিনিধি জিকু কুমার দে, বিএনপির সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, মহিলা সদস্যা সালমা আক্তার, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলামসহ  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের সব খবর

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

সর্বশেষ

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...