সোমবার, ২৯ জুন ২০২৬

মেয়রের বাড়িতেও অথৈ পানি

- Advertisement -
Single page 1st Paragraph

দুদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিন্মাঞ্চাল পানির নিচে ডুবে গেছে। নগরীর জিইসি মোড়, ২ নম্বর ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট মোড়, বাদুরতলা, বড়গ্যারেজ, কাপাসগোলা, চকবাজার, ডিসি রোড, আমান আলী রোডসহ বৃহত্তর বাকলিয়া, চান্দগাঁওয়ের পাঠানিয়াগোদা, খাজারোড, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের হাজিরপুল, অক্সিজেন-কুয়াইশ সড়ক, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, সিডিএ আবাসিক, কমার্স কলেজ এলাকা, শান্তিবাগসহ নগরীর উল্লেখযোগ্য এলাকায় পানি থৈ থৈ করছিল সকাল পর্যন্ত। পানি থেকে বাঁচতে রাস্তা উচুঁ করেও রক্ষা করতে পারলো না সিটি মেয়রের নিজের বাড়িটিও। হাঁটুর ওপর পানিতে থৈ থৈ করছিল বহদ্দার হাট মেয়রের বাড়ির আঙ্গিনা। চলতি মৌসুমের সর্বোচ্চ এই বৃষ্টিতে কার্যত পুরো চট্টগ্রাম নগর অচল হয়ে গেছে।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ ১৯৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। গভীর রাতে ভারী বর্ষণে পাহাড় ধ্বসে বেলা ১১টা পর্যন্ত ৪ জন প্রাণ হারান। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে মেয়রের এলাকার এক বাসিন্দা বলেন, গত বছর বৃষ্টিতে মেয়রের বাড়ির উঠানে হাঁটুর ওপর সমান পানি উঠে গিয়েছিল। এরপর মেয়রের বাড়ির সামনের সড়ক উঁচু করা হয়েছে। কিন্তু এরপরও পানি থেকে রক্ষা মিলল না।

গতকাল শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত নগরীর প্রধান সড়কের বহদ্দারহাট থেকে জিইসি পর্যন্ত পানিতে অচল হওয়ায় ভোগান্তিটা বেশি চোখে পড়েছে।

এদিকে সিডিএ কর্তৃক গৃহীত জলাবদ্ধতা প্রকল্পের কাজ কয়েকদফা মেয়াদ বাড়িয়ে চলমান রয়েছে। এখনো উল্লেখযোগ্য সুফল পাচ্ছেন না নগরবাসী।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...