রবিবার, ৩০ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে পথ হারানো ৪ পর্যটককে উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার কাপ্তাইয়ে সীতাপাহাড় এলাকায় পথ হারিয়ে আটকে পড়া ৪ পর্যটককে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপদে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয় বলে বাসস’কে নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান।

তিনি জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা ৪ পর্যটক কাপ্তাইয়ের বালুচর এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সীতাপাহাড়ে ওঠেন। পরে বৃষ্টির কারণে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যায়। এরমধ্যে সন্ধ্যা নেমে আসায় তারা পথ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুক্রবার ৪ পর্যটক কাপ্তাইয়ের বালুচর এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সীতাপাহাড়ে যাওয়ার পর পথ হারিয়ে ফেলেন। বিষয়টি জানতে পেরে আমরা বন বিভাগ, উপজেলা প্রশাসনসহ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার হওয়া সকল পর্যটক সুস্থ ও নিরাপদে আছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, পর্যটন এলাকা হওয়াতে কাপ্তাইয়ে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা বেড়াতে আসেন। তবে অনেক পর্যটক স্থানীয় গাইড ছাড়া কর্ণফুলী নদী, কাপ্তাই লেক ও দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল করেন। এতে পথ হারানো, পাহাড়ি দুর্ঘটনা, পানিতে দুর্ঘটনা এবং বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার মতো ঝুঁকি তৈরি হচ্ছে।

বিশেষ করে কাপ্তাইয়ের বালুচর, সীতাপাহাড়, ব্যাঙছড়িসহ বিভিন্ন এলাকায় হাতির চলাচল ও অবস্থান রয়েছে। এসব এলাকায় বন বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড ও বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকেও পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার জন্য সতর্ক করা হলেও অনেকেই তা উপেক্ষা করে বলে অভিযোগ স্থানীয়দের। দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।

এই পরিস্থিতিতে হাতির চলাচল বা অবস্থানের এলাকায় প্রবেশ না করা, বন বিভাগের সতর্কতামূলক সাইনবোর্ড ও নির্দেশনা মেনে চলা, নৌভ্রমণের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং মোবাইলে পর্যাপ্ত চার্জ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো পর্যটক পথ হারিয়ে ফেললে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করে দ্রুত ফায়ার সার্ভিস, বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের সব খবর

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর...

ডিজিটাল সার্ভে শেষ হলে চিরতরে জালিয়াতি বন্ধ হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, ডিজিটাল সার্ভে...

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। আজ শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম...

সর্বশেষ

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম...

ডিজিটাল সার্ভে শেষ হলে চিরতরে জালিয়াতি বন্ধ হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে...

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে...

বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খোলা হচ্ছে ১৬ জলকপাট

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার...