রবিবার, ২৩ আগস্ট ২০২৬

রাঙামাটিতে মানসম্মত শিক্ষা ও দুর্নীতিবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন।

এ সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আলমগীর, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি সুশিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সরকারি প্রতিটি দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সরকারি সেবা পৌঁছে দেয়ার বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

উপস্থিত শিক্ষক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ এবং জনসেবার মান নিশ্চিত করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী সাংবাদিক ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের জনসংযোগ বিভাগের...

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। আজ শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতা শেষ করে বাংলাদেশ।...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার(২৩ আগস্ট) দুপুরে...

সর্বশেষ

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী...

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায়...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও...