সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ১৬ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় নতুন ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। সংক্রমণ হার ৩ দশমিক ০৮ শতাংশ। তবে এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যু হয়নি।

জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ৫১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১৬ জনের মধ্যে শহরের ১৪ ও হাটহাজারী উপজেলায় ২ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এর মধ্যে শহরের ৯২ হাজার ১৪৬ ও গ্রামের ৩৪ হাজার ৫৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল ৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এখানেই সর্বোচ্চ শহরের ৭টি নমুনায় করোনার জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৪ জনের নমুনায় শহরের ২ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পাঁচটি নমুনার একটির পজিটিভ রেজাল্ট আসে।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৪৯ জনের নমুনা পরীক্ষায় একজন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪ জনের নমুনার মধ্যে একজন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৫ নমুনায় একজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৭ জনের নমুনা পরীক্ষায় একজন আক্রান্ত পাওয়া যায়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৪১ জনের এন্টিজেন টেস্ট করা হলে মিরসরাই উপজেলার ২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

এদিন সবচেয়ে বেশি ২০১টি নমুনা পরীক্ষা করা হয় এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে। এছাড়া, মেডিক্যাল সেন্টার হাসপতালে ১২, এপিক হেলথ কেয়ারে ১৮ এবং এভারকেয়ার হসপিটালে ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। চার ল্যাবে ২৩৭ জনের নমুনায় একটিতেও ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ৯ দশমিক ০৯, চমেকহা’য় ৮ দশমিক ৩৩, আরটিআরএলে ২০ শতাংশ, শেভরনে ২ দশমিক ০৪, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ দশমিক ১৬, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২ দশমিক ২২, মেট্রোপলিটন হাসপাতালে ৫ দশমিক ৮৮ এবং এন্টিজেন টেস্টে ৪ দশমিক ৮৮ শতাংশ। মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে সংক্রমণ হার ছিল ০ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...